পলিটেকনিক ভর্তি ফলাফল প্রকাশিত হবে ১ জুলাই ২০২৪ তারিখে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা ক্রমের ভর্তির আবেদন সম্পন্ন হয়েছে। সরকারি পলিটেকনিকে ভর্তির জন্য প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী আবেদন পত্র জমা দিয়ে থাকে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় চাকরি পাওয়া সহজলভ্য এবং অল্পসময়ে চাকরি পাওয়া যায় বলে মানুষ দিন দিন এই শিক্ষার দিকে ঝুকে পড়ছে।
এছাড়াও কারিগরি শিক্ষা নিয়ে বিদেশে গেলে অন্যান্য সকলের চেয়ে বেশি সুবিধা ভোগ করা যায়। চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ রয়েছে কারিগরি শিক্ষায়। তাইতো কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ সরকার মিলে কারিগরি শিক্ষাকে গুরুত্বের সাথে নেওয়ার জন্য সারাদেশে অসংখ্য পলিটেকনিক এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করেছেন। পলিটেকনিক ভর্তি ফলাফল ২০২৪ প্রকাশিত হওয়া মাত্রই আপনি ফলাফল জানতে পারবেন মোবাইল এসএমএসের মাধ্যমে এবং অনলাইনে।
পলিটেকনিক ভর্তি ফলাফল ২০২৪ কবে কখন প্রকাশিত হবে?
পোস্টের শুরুতেই আমরা উল্লেখ করেছি যে ২০২৪ ২৫ শিক্ষাবর্ষের পলিটেকনিক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ফলাফল পহেলা জুলাই ২০২৪ রোজ সোমবার প্রকাশিত হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে BTEB admission system পোর্টালে অনলাইনে ফলাফল প্রকাশিত হবে। একই সাথে ফলাফল প্রকাশিত হবে মোবাইল এসএমএসের মাধ্যমে। শিক্ষার্থীরা আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছে সেই মোবাইল নাম্বারে একটি এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হবে। তবে একই সাথে অনেক শিক্ষার্থীর মোবাইলে মেসেজ পাঠানোর প্রক্রিয়াটি কিছুটা জটিল হওয়ায় সকল শিক্ষার্থী একই সাথে এসএমএস নাও পেতে পারে। সেক্ষেত্রে মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে কিছুটা বিলম্ব হতে পারে।
পহেলা জুলাই ২০২৪ রোজ সোমবার দুপুর ২ টায় পলিটেকনিক ভর্তি ফলাফল প্রকাশিত হবে। দুপুর ২ টায় ভর্তি ফলাফল প্রকাশের কথা থাকলেও ফলাফল প্রকাশিত হতে পারে বিকেল পাঁচটায় কিংবা রাত আটটায়। যদিও এ ব্যাপারে অফিসিয়াল কোন তথ্য পাওয়া যায়নি তবে গত বছর ফলাফল প্রকাশে ঠিক এমনটাই ঘটেছিল। ফলাফল প্রকাশ হওয়া মাত্রই আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এডমিশন পোর্টালে ফলাফল নামক একটি ট্যাপ দেখতে পাবেন। এই ট্যাবে ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে খুব সহজেই যাচাই করে নিতে পারবেন আপনার ভর্তি ফলাফল।
অনলাইনে পলিটেকনিক ভর্তি ফলাফল ২০২৪ জানার উপায়
কিভাবে অনলাইনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ফলাফল জানবেন? প্রশ্নটি অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে বলে আমরা ক্লিয়ার করতে এসেছি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চার বছরের বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তির জন্য অনেক শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করেছেন। শুধুমাত্র পলিটেকনিক নয় এর বাইরে ও টেক্সটাইল মেড ইন এবং ফিসারিস সহ কৃষি ডিপ্লমাতেও ভর্তির আবেদন সম্পন্ন হয়েছে। একই সাথে ফলাফল প্রকাশ করা হবে এ সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের।
যেহেতু পলিটেকনিক ইনস্টিটিউট এর সংখ্যা সব থেকে বেশি তাই আমরা এ পোস্টে শুধুমাত্র পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ফলাফল জানার উপায় নিয়ে আলোচনা করছি। নিচের পদ্ধতি অনুসরণ করে জেনে নিন আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ফলাফল।
- প্রথমে বিটিইবি অ্যাডমিশন পোর্টাল (btebadmission.gov.bd) ভিজিট করুন
- এরপর, ফলাফল বাটনে ক্লিক করুন
- আপনার প্রয়োজনীয় তথ্য দিন
- সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল দেখুন।









