ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ফলাফল ২০২৪ [BTEB Admission 2024-25]

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ফলাফল ১ জুলাই ২০২৪ প্রকাশিত হবে। ফলাফল জানা যাবে এসএমএসের মাধ্যমে এবং অনলাইনে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ফলাফল ২০২৪ প্রকাশিত হওয়া মাত্র শিক্ষার্থীরা জানতে পারবেন তাদের পছন্দের কলেজ এবং ডিপার্টমেন্ট সম্পর্কে। যেহেতু বাংলাদেশে অনেকগুলো সরকারি পলিটেকনিক এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রয়েছে, একই সাথে এসব প্রতিষ্ঠানে অনেকগুলো করে ডিপার্টমেন্ট রয়েছে। তাই শিক্ষার্থীরা তাদের পছন্দের ডিপার্টমেন্ট এবং পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির জন্য ফলাফলের দিকে চেয়ে আছে।

মোবাইল এসএমএস এর মাধ্যমে ভর্তি ফলাফল পেতে বিলম্ব হলেও আপনি অনলাইন থেকে খুব সহজে দ্রুততম সময়ে জেনে নিতে পারবেন ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ফলাফল। আপনি নিজে কিংবা আপনার পরিচিত কেউ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তির আবেদন করে থাকলে আপনি আবেদনের তথ্য সংগ্রহ করে রাখুন ফলাফল জানার জন্য।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ফলাফল ২০২৪ কবে কখন দিবে?

২০২৪ সালের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম এর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যেই ভর্তির শেষ হয়েছে এবং ফলাফল প্রস্তুত এর কাজ চলছে। সকল শিক্ষার্থী অপেক্ষা করে আছে ভর্তি ফলাফল প্রকাশিত হবার। ভর্তি নীতিমালা অনুযায়ী সরকারি পলিটেকনিকের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ফলাফল প্রকাশিত হবে পহেলা জুলাই ২০২৪। এই দিন ভর্তি ফলাফল প্রকাশিত হবে একই সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এবং মোবাইল এসএমএস এর মাধ্যমে।

শিক্ষার্থীরা আবেদন পত্রের সাথে তাদের যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারে একটি স্বয়ংক্রিয় এসএমএস এর মাধ্যমে ভর্তি ফলাফল পৌঁছে যাবে। ‌ মনে রাখবেন শুধুমাত্র নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ফলাফল এসএমএসের মাধ্যমে প্রদান করা হবে। তবে অনলাইন থেকে সকল শিক্ষার্থী তাদের ভর্তি ফলাফল জানতে পারবে এবং ভর্তি নিশ্চায়ন করতে পারবে অটো মাইগ্রেশন চালু কিংবা বন্ধ করতে পারবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ফলাফল দেখার নিয়ম ২০২৪

আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ফলাফল দুইভাবে প্রকাশিত হবে। একটি অনলাইনে এবং অন্যটি মোবাইল এসএমএসের মাধ্যমে। মোবাইল এসএমএসের মাধ্যমে ভর্তি ফলাফল প্রকাশিত হওয়ার পদ্ধতিটি ও অটোমেটিক। সুতরাং স্বয়ংক্রিয় পদ্ধতি হওয়ায় এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার জন্য আপনাকে কোন কিছুই করতে হবে না। কোন প্রতিষ্ঠানে সুযোগ পেলে একটি স্বয়ংক্রিয় এসএমএস এর মাধ্যমে আপনি আপনার ভর্তি ফলাফল এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। তবে অনলাইনের মাধ্যমে যে কেউ ভর্তি ফলাফল দেখতে পাবে পৃথিবীর যে কোন জায়গা থেকে বিটিইবিএডমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আপনি যদি অনলাইনে ফলাফল জানতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

  • প্রথমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল এডমিশন সিস্টেম বা এডমিশন পোর্টাল ভিজিট করুন।
  • ফলাফল বাটনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো সাবমিট করুন। এডমিশন পোর্টালে লগইন হয়ে গেলে আপনি আপনার ভর্তি ফলাফল দেখতে পাবেন। আপনি কোন প্রতিষ্ঠানে কোন বিভাগে নির্বাচিত হয়েছেন সেটি দেখতে পাবেন এবং আপনার কততম চয়েসে নির্বাচিত হয়েছেন সেটিও দেখতে পারবেন। এছাড়াও মাইগ্রেশন সংক্রান্ত তথ্যগুলো দেখে আপনি মাইগ্রেশন চালু রাখতে পারবেন কিংবা বন্ধ করতে পারবেন।
  • আপনি যদি কোন প্রতিষ্ঠানে নির্বাচিত হয়ে থাকেন তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ফি জমা দিয়ে আপনার ভর্তিটি সম্পন্ন করতে হবে। অন্যথায় আপনার ভর্তি বাতিল বলে গণ্য হবে। ভর্তি নিশ্চায়নের জন্য নিশ্চয়ন ফ্রি পেমেন্ট করার জন্য সময় দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমেই আপনার ভর্তি ফি জমা দিতে হবে। ভর্তি ফি জমা দেওয়ার লিংক পাবেন এডমিশন পোর্টালে যেখানে লগইন করে আপনি আপনার ভর্তি ফলাফল চেক করেছেন।

প্রিয় শিক্ষার্থী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি কার্যক্রম নিয়ে আমাদের আরো বেশ কিছু পোস্ট রয়েছে যেখান থেকে আপনি আপনার সকল সমস্যা সমাধান করতে পারবেন। ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা কিংবা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সাধ্যমত তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব।

Leave a Comment