কলেজ চয়েস রেজাল্ট ২০২৪ প্রকাশিত হবে ২৩ জুন ২০২৪ রাত আট টায়। ফলাফল দেখা যাবে XI Class Admission অফিসিয়াল ওয়েবসাইটে। সকল শিক্ষার্থী এবং অভিভাবক খুব সহজেই কলেজ ভর্তি ফলাফল চেক করতে পারবে অনলাইনে। ফলাফল জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনার স্টুডেন্ট আইডি এবং পিন দিয়ে লগিন করুন। লগিন করলেই ফলাফল জানতে পারবেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে জানা যাবে কলেজ চয়েস রেজাল্ট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের। আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ কলেজ চয়েস রেজাল্ট জানার উপায় প্রদান করছি।
অনলাইনে কলেজ চয়েস রেজাল্ট দেখার লিংক ২০২৪
প্রিয় শিক্ষার্থী, অনলাইনে খুব সহজেই আপনার কলেজ চয়েস ফলাফল জানতে পারবেন এবং ভর্তি কমপ্লিট করতে পারবেন। প্রথমে আপনাকে ভিজিট করতে হবে xiclassadmission.gov.bd লিংকে। এখানে গেলেই আপনি ফলাফল জানার জন্য লগিন অপশন পাবেন। লগিন এ ক্লিক করে আপনার আইডি এবং পাসওয়ার্ড (আবেদন করার সময় যে আইডি এবং পিন পেয়েছেন) সেটি দিয়ে লগিন করুন। লগিন সম্পন্ন হয়ে গেলেই আপনি আপনার একাদশ শ্রেণীর ভর্তি ফলাফল দেখতে পাবেন কলেজের নাম এবং বিভাগের নাম সহ।
কলেজ চয়েস ১ম মেরিট লিস্ট (মেধাতালিকা) রেজাল্ট ২০২৪
প্রতিবছরের মতো এবারেও কয়েকটি ধাপে একাদশ শ্রেণীর ভর্তি সম্পন্ন হবে। ১ম পর্যায়ের আবেদন ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং প্রথম পর্যায়ের অর্থাৎ ১ম মেরিট লিস্ট রেজাল্ট প্রস্তুত হচ্ছে। ফলাফল প্রকাশিত হবে ২৩ জুন রবিবার রাতে। ফলাফল জানা যাবে অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এসএমএস পাবেন তবে এসএমএস পেতে অনেকটা বিলম্ব হয়ে থাকে। সেজন্য অনলাইনে ফলাফল জানা সবথেকে নির্ভরযোগ্য এবং দ্রুততম হয়ে থাকে। xiclassadmission.gov.bd ওয়েবসাইটে লগিন করে আপনার ১ম মেরিট রেজাল্ট দেখতে পারবেন। এর জন্য আপনার সংরক্ষণ করা অ্যাডমিশন আইডি এবং পিন নাম্বার প্রয়োজন হবে। অবশ্যই আপনি এগুলো তথ্য লিখে রেখেছেন। এই তথ্যগুলো দিয়ে অ্যাডমিশন পোর্টালে লগইন করে আপনার ফলাফল জেনে নিন খুব সহজে।
xiclassadmission.gov.bd থেকে কলেজ চয়েস ফলাফল দেখার নিয়ম
আমরা ইতিমধ্যে xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে একাদশ শ্রেণীর ভর্তি ফলাফল জানার উপায় সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছি। আশা করি আপ্নারা খুব সহজে ফলাফল জানতে পারবেন এবং ভর্তি সম্পন্ন করতে পারবেন। আপনি যদি মাইগ্রেশন হতে ইচ্ছুক না হয়ে থাকেন অর্থাৎ যে কলেজে সুযোগ পেয়েছেন সেটিতেই পড়তে ইচ্ছুক হন, তাহলে মাইগ্রেশন অপশনটি বন্ধ করে দিতে পারেন। মাইগ্রেশন বন্ধ করে ভর্তি ফি (রেজিস্ট্রেশন ফি) প্রদান করে নিশ্চায়ন করুন। আপনার ফলাফলের একটি অনলাইন কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিন। কলেজে ভর্তি সম্পন্ন করতে এটি প্রয়োজন হতে পারে।
একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত আমাদের আরও বেশ কিছু পোস্ট রয়েছে। আপনার যদি আরও কোন বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমাদের ভর্তি সংক্রান্ত অন্যান্য পোস্ট গুলো পড়ুন। আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য।









